বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

ঢাকা, ১ আগস্ট ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন।

স্পীকার শিরীন শারমিন চৌধুরী আজ প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরবর্তীতে স্পীকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন।

স্পীকার পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এবং হুইপ সানজিদা খানম এমপি এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৯   ৬১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ