ফিলিপাইনে ভবনে ভয়াবহ আগুন, ১১ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে ভবনে ভয়াবহ আগুন, ১১ জনের মৃত্যু
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



ফিলিপাইনে ভবনে ভয়াবহ আগুন, ১১ জনের মৃত্যু

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার চায়নাটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) পাঁচতলা একটি ভবনে আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। উদ্ধারকর্মীরা পাঁচতলা ভবনটি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।এছাড়া হতাহতদের পরিচয়ও এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সময় ভবনে কতজন লোক আটকা পড়েছিল তা এখনো স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের আগস্টে ফিলিপাইনে একটি আবাসিক এবং গুদাম ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া মে মাসে রাজধানীর ঐতিহাসিক সেন্ট্রাল পোস্ট অফিস ভবনে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল। এ ছাড়াও ২০১৭ সালেও দক্ষিণ দাভাও শহরের একটি শপিংমলে আগুন লেগে ৩৭ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১০   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ