চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন আইসিসির : রিপোর্ট

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন আইসিসির : রিপোর্ট
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন আইসিসির : রিপোর্ট

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্ট আয়োজনের জন্য ৭০ মিলিয়ন সাথে অতিরিক্ত ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেওয়া হবে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সভাপতিত্বে আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটি যাচাই-বাছাই করে বাজেটের অনুমোদন দিয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ‘আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন ডলার। এর সাথে অতিরিক্ত খরচের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।’
অতিরিক্ত বাজেটের বিষয়ে সূত্রটি জানিয়েছে, ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যায় তাহলে বিকল্প ভেন্যুতে খেলার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের জন্য বাড়তি খরচ বরাদ্দ রাখা হয়েছে।
তবে সপাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজন করতে নির্ধারিত অতিরিক্তি ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয়ের জন্য যথেষ্ট নয় বলে সূত্রের দাবী।
গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিলো পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না থাকায় হাইব্রিড মডেলে হয়েছিলো এশিয়া কাপ।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ