টানা তৃতীয় গেমসে ক্রোয়েট দুই ভাইয়ের রোয়িংয়ে স্বর্ণ পদক জয়

প্রথম পাতা » খেলাধুলা » টানা তৃতীয় গেমসে ক্রোয়েট দুই ভাইয়ের রোয়িংয়ে স্বর্ণ পদক জয়
শনিবার, ৩ আগস্ট ২০২৪



টানা তৃতীয় গেমসে ক্রোয়েট দুই ভাইয়ের রোয়িংয়ে স্বর্ণ পদক জয়

ক্রোয়েশিয়ান দুই ভাই মার্টিন ও ভালেন্ট সিনকোভিচ টানা তৃতীয় অলিম্পিক গেমসের রোয়িং ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
মাত্র ০.০৪৫ সেকেন্ডের ব্যবধান কাল তারা ব্রিটিশ জুটি অলিভার ওয়ানে-গ্রিফিথ ও টম জর্জকে পিছনে ফেলেছেন।
২০১২ লন্ডন অলিম্পিকে রৌপ্য পাবার পর মার্টিন ও ভালেন্টকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ রিও গেমসের পাঁচ বছর পর টোকিওতে তারা প্রথম হন।
টানা তৃতীয় স্বর্ণ জয়ের পর ৩৬ বছর বয়সী ভালেন্ট বলেছেন, ‘তিনটি স্বর্ণ জয়ের পিছনের গল্প সম্পূর্ণ ভিন্ন। রিওতে প্রথম জিতেছিলাম, সব প্রথমই বিশেষ কিছু। যে কারনে ঐ পদকটি সবসময়ই বিশেষ হয়েই থাকবে। ভিন্ন ডিসিপ্লিনে টোকিওতে স্বর্ণ জয় করি। আর এ বছরের পদকটা আরো কিছুটা ভিন্ন। কারন এবারের পরিস্থিতি অন্যান্য সববারের তুলনায় আরো বেশী কঠিন ছিল। কোনকিছুই আমাদের পক্ষে ছিলনা। আমরা নিজেরাও নিজেদের খুঁজে পাচ্ছিলামনা। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই ভালভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতার মাঝামাঝিতে মনে হয়েছিল আমরা কোন পদকই পাবো না। এরপর নিজেদের ছন্দ ফিরে পাই। আমরা দুই ভাই একসাথে লড়াই করে প্রথম হয়েছি।’
চারটি অলিম্পিক পদক ছাড়াও অভিজ্ঞ এই দুই ভাই মিলে ছয়টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ ও সাতটি ইউরোপীয়ান শিরোপাও জয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪১   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ