মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের বামপন্থী এই নেতা। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুচেতন ভট্টাচার্য।

তিনি জানান, সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। পরে নিজ বাড়িতেই তিনি মারা যান। ভট্টাচার্য ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর পর বুদ্ধদেবকে শ্রদ্ধা জানানোর বিষয়টি কীভাবে হবে, তা নিয়ে সিপিএম রাজ্যনেতৃত্ব আলোচনায় বসবেন। বুদ্ধদেব পলিটব্যুরোর সদস্য ছিলেন। ফলে দিল্লির নেতাদেরও তার শেষযাত্রায় একটা ভূমিকা থাকবে।

আপাতত পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই তার মরদেহ রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় (সিওপিডি) ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত বাড়িতেই ছিলেন। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব। সেই সময়েও কয়েক দিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। সেখান থেকে আশঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৫৯   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ