অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইক‌মিশনারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইক‌মিশনারের
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইক‌মিশনারের

রাষ্ট্র ব্যবস্থায় শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফিরিয়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য সর্বাত্মক সহায়তা কর‌বে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক।

বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশ্বাস দেন তিনি।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

ব্রিটিশ হাইক‌মিশনার বেরিয়ে যাওয়ার পর মো. তৌ‌হিদ হো‌সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রবেশ করেন সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার দা‌য়িত্ব দেওয়া হয় সা‌বেক পররাষ্ট্রস‌চিব মো. তৌ‌হিদ হো‌সেন‌কে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৪১   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ