নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ১৪ আগস্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

মজলিস নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তি লগ্নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পূর্ণগঠনের জন‍্য কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রিতি আর সামাজিক নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করার জন‍্য ছাত্র জনতার মহান ত‍্যাগের জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নেতৃত্বে এসময় দলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়নগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়া, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, রুপগঞ্জ থানা সভাপতি মাওলানা নোমান আহমদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪২   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ