মেসিবিহীন মিয়ামিকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কলম্বাস

প্রথম পাতা » খেলাধুলা » মেসিবিহীন মিয়ামিকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কলম্বাস
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



মেসিবিহীন মিয়ামিকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কলম্বাস

দ্বিতীয়ার্ধে দিয়েগো রোসির দুই গোলে কলম্বাস ক্রু বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে ৩-২ ব্যবধানে পরাজিত করে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
উরুগুইয়ান ফরোয়ার্ড ৬৯ মিনিটে স্বাগতিক ক্রুকে সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে জয়সূচক গোল করে মিয়ামির বিদায় নিশ্চিত করেন।
মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোঁড়ালির ইনজুরির কারনে আজকের ম্যাচেও সাইডলাইনে ছিলেন। গত মাসে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে জয়ের ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন। এখনো পর্যন্ত তিনি মিয়ামির অনুশীলনে ফিরতে পারেননি।
এই জয়ের ফলে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ক্রু আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে। নিউ ইয়র্ক শেষ ষোলতে ২-১ গোলে টাইগার্সকে পরাজিত করেছে।
প্যারাগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস রোয়া ইন্টার মিয়ামিকে ১০ মিনিটে এগিয়ে দিয়েছিলেন। সতীর্থ দিয়েগো গোমেজ ৬২ মিনিটে মিয়ামির ব্যবান দ্বিগুন করেন। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ৬৭ মিনিটে ক্রুর হয়ে এক গোল পরিশোধ করেন। এরপর রোসির জোড়া গোলে জয় নিশ্চিত হয়।
এমএলএস ও এমএক্স মেক্সিকান লিগের শীর্ষ দলগুলো এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। মেসির নেতৃত্বে গত বছর প্রথমবারের মত আয়োজিত টুর্নামেন্টে মিয়ামি শিরোপা জয় করেছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৮   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ