শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে আছেন: মামুনুল হক

প্রথম পাতা » চট্টগ্রাম » শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে আছেন: মামুনুল হক
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে আছেন: মামুনুল হক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে আছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি। দেশে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এ গণসমাবেশের আয়োজন করে।

শেখ হাসিনা এখন খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া গড়েছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা খুনের নেশায় মাতাল। বর্তমান পৃথিবীতে বড়-বড় খুনের নেশায় মাতাল আছেন এক নম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু (ইসরাইলের প্রধানমন্ত্রী), দুই নম্বর নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী) এবং তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া গড়েছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না।

মামুনুল হক আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায়, আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। খুনী হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে রক্ত দিয়েছি শাপলা চত্বরে এবং যেভাবে রক্ত দিয়েছি মোদিবিরোধী আন্দোলনে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায়- ঠিক আগামীদিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য- তাহলে স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেয়ার জন্য প্রস্তুত আছি’।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুবারক উল্লাহর সভাপতিত্বে ও মাওলানা জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসেন রাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০১   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ