ধানমন্ডি ৩২ : জিজ্ঞাসাবাদ-বাধা-মারধর, ১০ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানমন্ডি ৩২ : জিজ্ঞাসাবাদ-বাধা-মারধর, ১০ জন আটক
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



ধানমন্ডি ৩২ : জিজ্ঞাসাবাদ-বাধা-মারধর, ১০ জন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সন্দেহভাজন কাউকে দেখলেই মারধর করা হচ্ছে। এর আশপাশ থেকে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বাধা দেওয়া লোকজন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির সামনে ও আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেন। কেউ এই এলাকায় এলেই তাঁদের থামিয়ে নানান কথা জিজ্ঞাসাবাদ করছেন তারা।

তারা প্রশ্ন করছেন, এখানে আসছেন কেন, কোথায় যাচ্ছেন, কেন এসেছেন,,,,।এমনকি পরিচয়পত্র, মোবাইল ফোন পর্যন্ত দেখা হচ্ছে।

এভাবে ৩২ নম্বর সড়কে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপরও কেও যেতে চাইলে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। ধরে মারধর করে পুলিশে দেওয়া হচ্ছে।

এ সময় এই এলাকায় অনেককেই ধাওয়া দিতে দেখা গেছে।
আবার জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়।

এলাকাটিতে অবস্থানকারী অন্তত ১১ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা বুধবার (১৪ আগস্ট) রাত থেকে এখানে আছেন। রাত থেকেই তাঁরা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে।
আজ সবাইকে রাজপথে থাকার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২৯   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ