ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা, বান্দরবানে সাংবাদিকদের প্রতিবাদ

প্রথম পাতা » চট্টগ্রাম » ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা, বান্দরবানে সাংবাদিকদের প্রতিবাদ
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা, বান্দরবানে সাংবাদিকদের প্রতিবাদ

ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউসে গতকাল সোমবার সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বান্দরবানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার সকালে জেলা শহরে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় সাংবাদিকরা গণমাধ্যমের অফিসে ও সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, এটিএন বাংলার মিনারুল হক, সমকালের উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, বাংলাভিশনের আল ফয়সাল বিকাশ, বাংলানিউজটুয়েন্টিফোর এর কৌশিক দাশগুপ্ত, নিউজ২৪ এর রতন দে শাওন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় তারা দ্রুত তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৮   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ