ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২১ আগস্ট ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ২১ আগস্ট ২০২৪। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।
১৯১১ - লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনা লিসার ছবিটি আজকের দিনে লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।
১৯১৫ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

জন্ম:

১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯৭৩ - সের্গেই ব্রিন, রুশ বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৮৬ - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
১৯৮৯ - আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু:

১৬১৩ - বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।
১৬১৩ - বাংলার শাসনকর্তা ইসলাম খাঁ।
১৯৪০ - রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।
১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।
১৯৭৮- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।
১৯৯৫ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
২০০৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।
২০১৭ - নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব প্রবীণ নাগরিক দিবস

বাংলাদেশ সময়: ১২:৪৯:৫১   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ