রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক
বুধবার, ২১ আগস্ট ২০২৪



রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক

জেলায় কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালার কবাখালীতে সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন আড়াইশ’ জনেরও বেশি পর্যটক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বাঘাইছড়ি উপজেলার কাচাঁলং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি- সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে । সাজেক যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ার কারনে সেখানে আটকা পড়েছে পর্যটকরা।
এদিকে, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী সড়ক ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি, বেপারী পাড়া, নিউলাইল্ল্যা ঘোনা এবং পৌরসভার বটতলী, মাদ্রাসা পাড়া, হাজী পাড়ার কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতার জানান, বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলার ৫৫ টি এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়কটি ডুবে যাওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ কারণে সাজেকে আড়াই শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৬   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ