আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন: পূর্ণিমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন: পূর্ণিমা
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪



আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন: পূর্ণিমা

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ-সংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরই ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

ইতোমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীর লক্ষাধিক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা।

এমন অবস্থায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যেগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একের পর এক জনসচেতনামূলক পোস্ট শেয়ার করছেন।

যে সকল পোস্টে বন্যার্তদের সাহায্যের আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে যারা এখনও প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার হতে পারেননি, তাদের তথ্যগুলোও তুলে ধরার চেস্টা করছেন। তবে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে শুরু থেকেই নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোয় তোপের মুখে পড়েছেন।

অনেকেই তার সরব হওয়ার সমালোচনায় মেতেছেন। বিষয়গুলো এই নায়িকাও টের পেয়েছেন। যে কারণে সমালোচকদের উদ্দেশে একটি বার্তাও তিনি দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগলি আপনারা চাইলে পরেও দিতে পারবেন। এই সময় আসুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি।

পূর্ণিমার সেই পোস্টে অধিকাংশ ভক্তরাই একমত পোষণ করেছেন। তারা বলছেন, এখন সময় ঐক্যের। একে অন্যের পাশে দাঁড়ানোর। অযথা সমালোচনায় না মেতে পরস্পরকে সহযোগিতা করি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৯   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ