জার্মানিতে ছুরিকাঘাত: মূল সন্দেহভাজন গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » জার্মানিতে ছুরিকাঘাত: মূল সন্দেহভাজন গ্রেফতার
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



জার্মানিতে ছুরিকাঘাত: মূল সন্দেহভাজন গ্রেফতার

জার্মানির জোলিঙ্গেন শহরে ছুরিকাঘাতের ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারা দিন আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম অবশেষে তাকে হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে অনুষ্ঠানের মূল মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই নিজের কাছে থাকা ছুরি বের করেন। এলোপাতাড়ি হামলা শুরু করেন আশপাশের মানুষদের লক্ষ্য করে।

আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। ছুরিকাঘাতে গুরুতর আহত হন কয়েকজন। দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ছুরি হামলার শিকার অন্তত তিনজন নিহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছিলেন এটি কোন সন্ত্রাসী হামলা কিনা।

তবে ছুরি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র। একই সঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪৪   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ