রোমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

প্রথম পাতা » আইন আদালত » রোমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



রোমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

নারয়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রবিবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুর রশিদ।

তিনি বলেন, রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৬:১৬   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ