বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি আজ এক অভিনন্দন বার্তায় পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।
টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মত পাকিন্তানকে হারালো।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবেলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। এই নিয়ে এ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৯   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ