বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় দুই শতাধিক নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় দুই শতাধিক নিহত
সোমবার, ২৬ আগস্ট ২০২৪



বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় দুই শতাধিক নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪০ জন। এ হামলার দায় স্বীকার করেছে আল কায়দা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)।

রোববার (২৫ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বুরকিনা ফাসোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কায়া শহরের প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে অবস্থিত বারসালোঘো অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।

আলজাজিরা বলছে, হামলার সময় নিরাপত্তা ফাঁড়ি রক্ষার জন্য পরিখা খননকারী লোকজনের ওপর গুলি চালায় সশস্ত্র ব্যক্তিরা। হামলার পর থেকে বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে। হামলাকারীরা অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে যায়।

সেনেগালের রাজধানী ডাকার থেকে আলজাজিরার নিকোলাস হক জানান, হামলার পরের সময়ের একটি ভিডিও পোস্ট করেছে জেএনআইএম।

এতে দেখা যায়, ‘নারী, পুরুষ এবং শিশুরা খনন কাজ চলা পরিখার ভেতর পড়ে আছে। এটি তাদের গণকবরে পরিণত হয়েছে।’

বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এ ছাড়া ২০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩০   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই
আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা
থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী
কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
মরক্কোতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ