সিদ্ধিরগঞ্জ থানায় ভাঙচুর-লুটপাটে মামলা, আসামি ৫ হাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জ থানায় ভাঙচুর-লুটপাটে মামলা, আসামি ৫ হাজার
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪



সিদ্ধিরগঞ্জ থানায় ভাঙচুর-লুটপাটে মামলা, আসামি ৫ হাজার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, থানা ভাঙচুর করে লুটপাটের ঘটনায় আজ মামলা দায়ের করা হয়েছে।
মামলায় চার থেকে পাঁচ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থানায় হামলা করে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরবর্তীতে থানা ভবনে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর থেকে বেশ কয়েকদিন থানা পুলিশের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত ছিলেন জনসাধারণ।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৫   ৬১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ