অন্তর্বর্তী সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ, জানাল জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » অন্তর্বর্তী সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ, জানাল জাতিসংঘ
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



অন্তর্বর্তী সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ, জানাল জাতিসংঘ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় যা করা সম্ভব, তা-ই করবে। নতুন এ সরকার রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে।’

বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরে এক সাংবাদিক বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পর দুর্নীতি ও হত্যার ঘটনায় লাখের বেশি মামলা হয়েছে। মামলায় খ্যাতিমান ক্রিকেটার সাকিব আল হাসানকেও আসামি করা হয়েছে। যিনি ঘটনার সময় দেশেই ছিলেন না। এভাবে প্রতিদিন অনেকে গ্রেপ্তার হচ্ছেন। এভাবে ভিন্নমত দমন নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কিনা?’

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চরম চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ চ্যালেঞ্জ রাজনৈতিক ও মানবিক উভয় ধরনের। তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে যা প্রয়োজন, অবশ্যই তা করবে।’

ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘ড. ইউনূস দুই সপ্তাহ হয়েছে ক্ষমতায় গেছেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে পারেননি।’

এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে ডুজারিক বলেন, ‘আমি আপনাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটার পর একটা, ঘণ্টার পর ঘণ্টা জবাব দিতে পারব না। আমি মনে করি, যে উত্তরটি আমি দিয়েছি, তাতে আপনার এ প্রশ্নের জবাব আছে।’

এই মুহূর্তে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে, বন্যার্তদের জন্য আপনাদের অর্থনৈতিক সহায়তা বা ত্রাণ দেওয়ার কি কোনো পরিকল্পনা আছে?

প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কর্মীরা বন্যার্তদের সহায়তায় কাজ করছেন। দুর্গত ১২ লাখ মানুষের মধ্যে তারা ইতোমধ্যে সাত লাখ মানুষকে সহায়তা দিয়েছেন।’

প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশ অংশেও বন্যা নিয়ে জাতিসংঘের পদক্ষেপের বর্ণনা রয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, তা প্রবল বর্ষণ ও ভারত থেকে আসা পানির ঢলে ঘটেছে। জাতিসংঘের প্রতিনিধিরা সেখানে আছেন এবং তারা পানি পরিষ্কারকরণ ট্যাবলেট ও খাবার সরবরাহ করছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪২:১৫   ২৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ