রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিকে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিকে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিকে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরের গ্রিন রোডের কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযোগ প্রসঙ্গে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রয়, সেবার মূল্য তালিকা হালনাগাদ না থাকা, টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রিএজেন্ট সলিউশন তৈরি, প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে রিপোর্ট তৈরিসহ নানা ধরনের অভিযোগ ছিল। এসব অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯, ৪০, ৪৫, ৫৩ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

অভিযানটি পরিচালনা করা হয় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে। অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুস সালাম এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৯   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে
নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা
ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক মাসের উদ্বোধন
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ