বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক

প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নোয়াখালীর মানুষ বন্যা দেখে নাই। তারা এমন পরিস্থিতির মধ্যেও কখনো পড়ে নাই। আমরা খবর নিয়েছি অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।
বন্যায় ত্রাণ সহায়তা কার্যক্রমে তরুণদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের প্রশংসা করে ফারুক-ই-আজম আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের রিসোর্সেরও অভাব নাই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারাও কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, এমন দেশ পৃথিবীতে আর একটাও নাই। এই দেশকে আমরা নানান কারণে দরিদ্র করে রেখেছি। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মানসিক দারিদ্র্য। এই দারিদ্র্য কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৫৭   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ