জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নূরনবী হোসেন (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এ হামলায় নিহতের মেয়ে জান্নাতুল (১৪) ও তার আরেক বড় ভাই বিল্লাল হোসেন (৪৫) আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জামালপুরের মেলান্দহ পৌরসভার দেওলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরনবী হোসেন এলাকার মৃত সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

অভিযুক্ত ছোট ভাই মো. আলম মিয়া (৩৪) দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নূরনবীর সঙ্গে তার ছোট ভাই মো. আলম মিয়ার বাড়ির বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার সকালে নূরনবীর ছোট মেয়ে তার দাদি বেলাতন বেগমের কাছে গেলে আলম মিয়া তাকে গাল ধরে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে আলম মিয়া ঘর থেকে দৌড়ে গিয়ে একটি ছুরি এনে নূরনবীর পেটে আঘাত করেন। এতে নূরনবী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই বিল্লাল ও নূরনবীর মেয়ে জান্নাতুল আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নূরনবী হোসেনের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শাপলা বেগম বলেন, ‘ঘর থেকে দৌড়ে গিয়ে ছুরি এনে আমার স্বামীর পেটে আঘাত করে। আমার বাচ্চা ছাড়াতে গেলে তাকেও মারধর করে। আল্লাহ আমার এখন কী হবে। আমার তিনটা মেয়ে আমি এখন কী করব। আমি এর বিচার চাই।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘নিহত ও অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত আলম মিয়া পরিবার নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা বেগম বাদি হয়ে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ১৭:১০:৩৫   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ