উইমেন্স সাফের সূচি প্রকাশ; বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » উইমেন্স সাফের সূচি প্রকাশ; বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



উইমেন্স সাফের সূচি প্রকাশ; বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করলো দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।

গত আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে সেটিই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা জয়। এবার সেই ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শক্তিশালি ভারত। টুর্নামেন্টে ভারতের মেয়েরা সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে।

সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ভারতকেও সেই আসরে ৩-০ গোলে হারিয়েছিল তারা। সেবার গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের।

ভারত, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বাকি দলগুলো রয়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক নেপালের সঙ্গে এই গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই পাঁচবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি তিন দলের কেউ কখনই সেমিফাইনালের গন্ডি পেরুতে পারেনি। ১৮ অক্টোবর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে স্বাগতিকরা। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪১   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ