ইসরাইলে অস্ত্র রফতানি আংশিক স্থগিত করল যুক্তরাজ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে অস্ত্র রফতানি আংশিক স্থগিত করল যুক্তরাজ্য
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



ইসরাইলে অস্ত্র রফতানি আংশিক স্থগিত করল যুক্তরাজ্য

ইসরাইলে অস্ত্র রফতানি আংশিক স্থগিত করেছে যুক্তরাজ্য। ইসরাইলের কাছে ৩৫০টি অস্ত্র রফতানি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। অস্ত্রগুলো ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে’ ব্যবহৃত হতে পারে- এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ইসরাইলে যে পরিমাণ অস্ত্র সরবরাহ করে তা দেশটির মোট রফতানিকৃত অস্ত্রের ১ শতাংশেরও কম।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদে দেয়া ভাষণে বলেন, ‘এই নিষেধাজ্ঞার আওতায় এমন সব সামগ্রী রয়েছে, যা গাজায় হামাসের বিরুদ্ধে বর্তমান সংঘর্ষে ব্যবহার করার আশঙ্কা রয়েছে। তবে, এতে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত নয়।’

ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকারকে’ যুক্তরাজ্য সমর্থন করে জানিয়ে ডেভিড ল্যামি আরও বলেন,

লাইসেন্স স্থগিত করার অর্থ অস্ত্র রফতানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা নয়। যুক্তরাজ্য এখনও ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।

এদিকে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন,

ব্রিটিশ সরকারের বেশ কিছু সিদ্ধান্তে হতাশ হয়েছে ইসরাইল, যার মধ্যে অস্ত্র রফতানি করার সিদ্ধান্তটি অন্যতম।

এ বিষয়ে কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হাসান বারারি বলেন, ‘যুক্তরাজ্যের এ ঘোষণায় একটি ফাঁকি রয়েছে। কারণ আত্মরক্ষার অধিকার এবং গাজায় ইসরাইলের চালানো গণহত্যার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে গাজায় সংঘটিত নৃশংসতার সমালোচনা বা নিন্দা শুনিনি। তবে আমি মনে করি এটি ভালো পদক্ষেপ। এর মাধ্যমে ইসরাইলকে অন্তত এই বার্তা দেয়া হলো যে, বিনা বাধায় এভাবে যুদ্ধ চালিয়ে যেতে দেয়া যাবে না।’

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৭   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ