আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

পরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শোকাসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। একইদিন রংপুর নগরীর মডার্ন মোড়ে গত ১৮ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মানিক মিয়া ও গত ১৯ জুলাই নিহত নগরীর গনেশপুরের বাসিন্দা ব‍্যবসায়ী মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আরও পড়ুন: থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, হেলপার

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আবু সাঈদসহ সব শহীদের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি মানুষের মনে যে দাগ কেটে গেছে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে ছাত্রদল আগে থেকেই শপথ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সব গুম, খুন ও হত‍‍্যার বিচারসহ খুনিদের সাজা দিতে হবে বাংলার মাটিতে। কেউ যাতে বিচারের মুখ থেকে পালিয়ে যেতে না পারে। আর যেকোনো অন‍্যায় অবিচার রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪৮   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ