নড়াইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ২

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ২
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



নড়াইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরমল্লিকপুর এলাকার সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৮) ও জিয়া শেখ (৪০)। তারা আপন দুই ভাই। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখের মধ্যে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মাহমুদ খানের অনুসারী লোকজন ফেরদৌস শেখের লোকজনের ওপর হামলা চালালে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৭ জন আহত হন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরান শেখ ও জিয়া শেখকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১২   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ