শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষে স্বচ্ছন্দ ছিলেন না লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোটে ১১২ রান সংগ্রহ করে তারা।

লঙ্কানদের পক্ষে কৌশিনি নুথিয়াঙ্গাই একমাত্র স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন। খেলেছেন ৩৫ বলে ৪৩ রানের ইনিংস। এছাড়া নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেনব ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন ৮ রান এবং রিতু মনি ১০ রান খরচ করে ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৩   ২৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ