নতুন শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে সম্মত হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে সম্মত হামাস
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



নতুন শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে সম্মত হামাস

নতুন কোনো শর্ত ছাড়াই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নতুন শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রস্তাবের ভিত্তিতে’ গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে গাজার সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলসহ তাদের সদস্যরা মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছেন।

১১ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধের বিষয়ে সংশ্লিষ্টরা একাধিকবার আলোচনায় বসলেও, এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। কারণ ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ, মিশরের সঙ্গে গাজার সীমান্তে একটি সংকীর্ণ প্রসারিত জমিসহ বেশ কিছু বিষয়ে দীর্ঘস্থায়ী সমস্যা রয়ে গেছে।

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে কাজ করছেন। তিনি গত শনিবার বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও বিশদ যুদ্ধবিরতি প্রস্তাব আনা হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলায় ১২০০ মানুষ নিহত হন। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। প্রায় এক বছর ধরে চলা এ হামলায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:১২   ২৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ