জম্মু-কাশ্মীরে তুমুল ‘বন্দুকযুদ্ধ’, দুই ভারতীয় সেনাসহ নিহত ৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » জম্মু-কাশ্মীরে তুমুল ‘বন্দুকযুদ্ধ’, দুই ভারতীয় সেনাসহ নিহত ৪
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



জম্মু-কাশ্মীরে তুমুল ‘বন্দুকযুদ্ধ’, দুই ভারতীয় সেনাসহ নিহত ৪

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কিশতওয়ারে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া নিরাপত্তার বাহিনীর পৃথক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে নামে। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

অভিযান এখনো চলছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর আরেক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

এনডিটিভি বলছে, একই ধরনের সন্ত্রাসীদের সঙ্গে গত জুলাইতে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেইসময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল।

ভোটের মুখে ক্রমেই উত্তপ্ত হচ্ছে জম্মু-কাশ্মীর। এর আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ শুরু হবে। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১২:১০:২৫   ৪৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ