বিজয়ের সিনেমার আয় ১০ দিনে ৫০০ কোটি পার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়ের সিনেমার আয় ১০ দিনে ৫০০ কোটি পার
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



বিজয়ের সিনেমার আয় ১০ দিনে ৫০০ কোটি পার

দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের সিনেমা মানেই জম্পেস আয়োজনের বাক্সভর্তি বিনোদন। তার সিনেমা দেখার জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকেন ভক্ত দর্শকেরা। এবার বরাবরের মতো আবারো বাজিমাত করলেন নতুন সিনেমা দিয়ে। তার ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’ মুক্তি পায় গত ৫ সেপ্টেম্বর। বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

ভেঙ্কট প্রভুর নির্মানে এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে। এর আগে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করে তামিল সিনেমা ‘লিও’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমা আয় করেছিল ১৪৬ কোটি রুপি।

‘লিও’ তেও অভিনয় করেন থালাপাতি বিজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (৯৮ কোটি রুপি)। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে— ‘২.০’ (৯৫ কোটি রুপি), ‘জেলার’ (৯১.২ কোটি রুপি), ‘কাবিল’ (৮৭.৫ কোটি রুপি)। বক্স অফিসে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার জয়জয়কার এখন।

মুক্তির ১০ দিনেই এর আয় শুনলে অবাক হবে যে কেউ। স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ২১৭.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩৩.৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি ২০ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ। এর মধ্যে থালাপাতি বিজয় ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। মুক্তির আগেই সিনেমাটি আয় করে ১৮৫ কোটি রুপি।

এই সিনেমায় পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর গল্প। এতে অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫১   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ