চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মুসল্লির ঢল

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মুসল্লির ঢল
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মুসল্লির ঢল

মহানবী হজরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মুসলমান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে ৫২তম জশনে জুলুসের আয়োজন করে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশে দেশে যুদ্ধবিগ্রহ বন্ধসহ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় রসুলের আদর্শ অনুসরণের আহ্বান জানান জশনে জুলুসে অংশ নেয়া ইসলামি চিন্তাবিদগণ।

জশনে জুলুসের র‌্যালিতে মুখে মুখে রসুলের শানে দরুদ ও সালাম পাঠ করতে দেখা যায় মুসল্লিদের। হাতে কালেমাখচিত ব্যানার ও পতাকাও দেখা যায়।

জশনে জুলুসে অংশ নেন পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সৈয়দ মুহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহও। তাদেরকে বহনকারী আয়নায়ঘেরা ফুলে সাজানো একটি গাড়ি র‌্যালিতে দেখা যায়।

র‌্যালিটি মুরাদপুরে এলে দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারসহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে চট্টগ্রাম বন্দরনগরীতে। এরপর এটি ৫ থেকে ৬ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ১৯৭৪ সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর এ জশনে জুলুসের আয়োজন করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫৬   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ