যশোরে পানিবন্দি মানুষের মাঝে বিএনপির খাবার বিতরণ

প্রথম পাতা » খুলনা » যশোরে পানিবন্দি মানুষের মাঝে বিএনপির খাবার বিতরণ
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



যশোরে পানিবন্দি মানুষের মাঝে বিএনপির খাবার বিতরণ

যশোর পৌরসভার দুই হাজার পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছে যশোর জেলা বিএনপি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম পক্ষে পানিবন্দি মানুষের হাতে খাবার পৌঁছে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

নেতারা জানান, গত চারদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে পৌর এলাকার ১, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় ঘরবন্দি হয়ে আছে মানুষ। বিষয়টি জানতে পেরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিএনপি। সোমবার দুপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মাধ্যমে শহরের শংকরপুর, রেলগেট, খড়কি, টিবি ক্লিনিক এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার মানুষ মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, গতকালও দেড় হাজার পরিবারকে রান্না করা খাবার দেয়া হয়েছে। আজও খাবার বিতরণ করা হচ্ছে । যতদিন জলাবদ্ধতা থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৩   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ