চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল

প্রথম পাতা » খেলাধুলা » চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সূত্র এ কথা নিশ্চিত করেছে।

প্রথম টেস্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে সোমবার থেকে ভারতের মাটিতে অনুশীলন সেশন শুরু করবে বাংলাদেশ।

অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে শিগগিরই দলের সাথে যোগ দেবেন সাকিব।

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সারের হয়ে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডে যান সাকিব। সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচে বল হাতে ৯ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন সাকিব। তবে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১২ ও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি সাকিব।

দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাট হাতে ভালো করতে না পারলেও বোলিংয়ে সেরা পারফরমেন্স করেছে সাকিব। সব মিলিয়ে ভারত সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন তিনি। আশা করি ভারতে ভালো করবে সে।’

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৮   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি
শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড
গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে
এমবাপ্পের ইনজুরির সঙ্গে বার্নাব্যুয়ে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে কেন পরিবর্তন নেই, ব্যাখ্যা নির্বাচক প্যানেলের
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ