লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

লেবাননে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, বুধবার যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।
এর একদিন আগে মঙ্গলবার লেবাননের একাধিক জায়গায় ইরানপন্থী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের পর দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয়েছে দুই হাজার ৮শ লোক।
এদিকে হিজবুল্লাহ গোষ্ঠী উভয় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু এখন পর্যন্ত ইসরাইল এসব বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ।
এছাড়া জর্ডানও লেবাননে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে।
এদিকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান সশস্ত্র এই গোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৬   ২৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ