বিদায়ী সরকারের হাত থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদায়ী সরকারের হাত থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



বিদায়ী সরকারের হাত থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। এই বিদায়ী জুলুমবাজ সরকারের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি। যেখানে তারা জুলুম করেনি। এই জুলুমবাজ সরকারের হাতে সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। তারা সবচেয়ে বেশি অন্যায় করেছে জামায়াতে ইসলামীর সঙ্গে। তারা আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কারও ওপর প্রতিশোধ নেবেন না। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ইস্যু হচ্ছে সমাজকে শোষণ করার অন্যতম হাতিয়ার। তাই কোনোভাবেই সম্প্রীতি নষ্ট করা চলবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জালিম সরকারের নানা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের অনেক সাথীকে তারা হত্যা করেছে। অবশেষে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এমন রাজনীতি তারা করেছে দেশে তাদের জায়গা হলো না। অথচ বিগত দিনে আমাদের ওপর কত জুলুম নির্যাতন হলো। আমরা কিন্তু পালাইনি। এটা আমাদের দেশ। আমরা এখানেই থাকবো।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের কোনো সাংবাদিক স্বাধীন ছিল না। এখন আপনারা স্বাধীন। আপনারা বিবেক দিয়ে কাজ করবেন। আমরা ঘোষণা দিয়েছি কোনো প্রতিশোধ নেবো না। এটা যুগ যুগ প্রতিহিংসা ছড়ায়। আমরা এ রাজনীতি করি না। আমরা আইনি প্রক্রিয়ায় সব মোকাবিলার কথা বলেছি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৬   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ