রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ গ্রেফতার ২
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ গ্রেফতার ২

রাজধানীর কলাবাগান থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মো. শুভ এবং মো. শাকিল হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে কলাবাগান থানা ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্রগুলিসহ তাদেরকে গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলিসহ দুটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুইটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা, তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কাযক্রমে পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:০৭   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ