যারা বিরোধিতা করেন তাদের অভিনন্দন জানাই: জামায়াতের আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা বিরোধিতা করেন তাদের অভিনন্দন জানাই: জামায়াতের আমির
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



যারা বিরোধিতা করেন তাদের অভিনন্দন জানাই: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য (রুকন) নিজেরা আগে বদলে তারপর তারা দেশটাকে বদলে দিবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন‌ সম্মেলনে এ মন্তব্য করেন।

এ সময় জামায়াত আমির বলেন, আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) উজ্জ্বীবিত হয়। আমরা যেখানে পৌঁছাতে পারতাম না তারা সেখানে পৌঁছিয়ে দেয়। এখন আল্লাহর কাছে আরস করি এই নামটা (জামায়াত) যেন আল্লাহর কাছে পৌঁছে যায়।

তিনি বলেন, আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করবো এবং আল্লাহর পথে থাকবো। পাবনার একটি ঘরও বাকি থাকবে না যেখানে আমরা তাওহিদের দাওয়াত পৌঁছাবো না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ বদলে যাবে কেউ কল্পনাও করতে পারিনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ বকুল করেন। তবে বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। সাময়িক স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলার সাবেক আমির আব্দুর রহিম প্রমুখ।

রুকন সম্মেলনের পর তিনি পাবনা দারুন আমান ট্রাস্টে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মতবিনিময় করবেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫৮   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ-প্রতিমন্ত্রীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
‘আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করতে হবে’
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ
ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে : রিজভী
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ