আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফিলিস্তিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফিলিস্তিন
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফিলিস্তিন

বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রমজান আজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার দেশের প্রতি বাংলাদেশের দীর্ঘকালীন সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ভবিষ্যতেও অব্যাহত সমর্থন কামনা করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।
বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে গাজা ও পশ্চিম তীরে চলমান গণহত্যা বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের হত্যার বিষয়ে অবহিত করেন। তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উদ্বেগ এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন, যার ফলে এই অঞ্চলে এবং এর বাইরেও ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। কথোপকথনে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আজকের চ্যালেঞ্জগুলোকেও তুলে ধরা হয়েছে। গাজায় চলমান অবরোধের কারণে ফিলিস্তিনি শির্ক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর দেওয়া বৃত্তির সুবিধা নিতে অক্ষম হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ১৯৬৭-এর পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৩   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ