পাটের ব্যবহার বাড়লে ভালো দাম পাবেন প্রান্তিক পাট চাষীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাটের ব্যবহার বাড়লে ভালো দাম পাবেন প্রান্তিক পাট চাষীরা
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



পাটের ব্যবহার বাড়লে ভালো দাম পাবেন প্রান্তিক পাট চাষীরা

সুপারশপে পাটের ব্যাগ চালু করার মাধ্যমে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়বে জানিয়ে অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পাটের ব্যাগ কিনতে টাকা বেশি লাগলেও এতে প্রান্তিক পাট চাষীরা পাটের ভাল দাম পাবেন। এরফলে তাদের উপকার হবে।’

আজ মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশানে ইউনিমার্ট সুপারশপে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কর্মসূচীতে নৌ উপদেষ্টা একথা জানান।

অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে যুগান্তকারী আখ্যা দিয়ে এম সাখাওয়াত বলেন, পাটের ব্যাগ পুনরায় ব্যবহার করা যাবে। পলিথিনের ব্যাগ ব্যবহারে নদ-নদীসহ প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে বিপদজনক অবস্থার সৃষ্টি করেছে।

তিনি বলেন, এক সময় পাটকে সোনালী আঁশ বলা হতো। এখন অনেকেই জানে না কীভাবে পাট চাষ করতে হয়। পাটকে একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল উল্লেখ করে পাট উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পলিথিন বন্ধের যুগান্তকারী উদ্যোগকে সফল করতে হলে এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের মাধ্যমে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করা হবে। পাটের ব্যাগের চাহিদা বাড়ার পাশাপাশি যোগানও বাড়বে। পরিবেশবান্ধব সোনালি ব্যাগ তৈরি করা হয়েছে, আগামীতে সেটাও বাজারজাত করা হবে।

এ সময় এম সাখাওয়াত হোসেন ইউনিমার্ট ও স্বপ্ন উভয় সুপারশপ পরিদর্শন করে ক্রেতাদের মধ্যে পাটের তৈরি ব্যাগ বিতরণ করেন।

কর্মসূচীতে বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, এএনএম মঈনুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন, ইউনিমার্ট ও স্বপ্ন সুপারশপের নির্বাহী প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৪   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ