‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’
বুধবার, ২ অক্টোবর ২০২৪



‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’

বৈধ আত্মরক্ষার অধিকারের’ ওপর ভিত্তি করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানোর কথাও উল্লেখ করেছেন তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এতে বলা হয়, মঙ্গলবার এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন, এই পদক্ষেপ (ক্ষেপণাস্ত্র হামলা) ‘ইরানের স্বার্থ ও নাগরিকদের প্রতিরক্ষার জন্য’।

বিবৃতিতে বলা হয়,

নেতানিয়াহুর জানা উচিৎ যে, ইরান যুদ্ধবাজ নয়, তবে যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। এটি (মঙ্গলবারের হামলা) আমাদের ক্ষমতার একটি ছোট অংশ মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না।

তীব্র উত্তেজনার মধ্যেই মঙ্গলবার রাতে ইসরাইলে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ইসমাইল হানিয়াহ, হাসান নাসরাল্লাহ এবং আব্বাস নীলফোরোশানকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে।

হামাসের সাবেক নেতা হানিয়াহ-কে জুলাই মাসে তেহরানে হত্যা করা হয়। আর হিজবুল্লাহর সাবেক নেতা নাসরাল্লাহ গেল শুক্রবার আইআরজিসি কমান্ডার নীলফোরোশানের সঙ্গে বৈরুতে নিহত হন।

আইআরজিসি বলেছে, মঙ্গলবারের হামলাটি জাতিসংঘের সনদের অধীনে দেশটির ‘বৈধ আত্মরক্ষার অধিকারের’ সাথে সঙ্গতিপূর্ণ। তার সতর্ক করে আরও বলেছে, ইসরাইল যদি এই আক্রমণের প্রতিক্রিয়া জানায়, তবে তারা আরও ‘বিধ্বংসী প্রতিক্রিয়ার’ সম্মুখীন হবে।

জাতিসংঘে ইরানি মিশনও একটি বিবৃতি জারি করে বলেছে যে, ক্ষেপণাস্ত্র হামলাটি ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ একটি ‘আইনি, যুক্তিসঙ্গত এবং বৈধ’ প্রতিক্রিয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৭:১১:৫১   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ