রংপুরে ২ কোটি টাকার মাদক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে ২ কোটি টাকার মাদক উদ্ধার
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



রংপুরে ২ কোটি টাকার মাদক উদ্ধার

রংপুরে প্রায় দুই কোটি টাকার ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

বুধবার (২ অক্টোবর) বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি প্রাইভেটকার থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান জানান, দীর্ঘদিন ধরেই রবিউল হাসান নামের ওই মাদক ব্যবসায়ীর ওপর নজরদারি করা হচ্ছিল। বুধবার ভোরে রবিউল মাদকের বড় একটি চালান পারাপার করবে এমন খবর পেয়ে রংপুরের মহিপুর ব্রিজে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ভর্তি প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করে রবিউল। পরে ওই গাড়িকে ধাওয়া করে রংপুরের কাউনিয়ায় আটক করা হয়। এসময় মাদক কারবারি রবিউল পালিয়ে গেলেও ওই প্রাইভেট কার থেকে ১২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

দিলারা রহমান বলেন, বিপুল পরিমাণ এই মাদক দেশের বিভিন্ন রুটে বিক্রির উদ্দেশ্য সীমান্ত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১২   ২৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ