বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহতে শুরু হবে ম্যাচটি।

রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মাঠে গড়াচ্ছে এবারের নারী টি-২০ বিশ্বকাপ। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৫টি বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে। তবে এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগ্রেসরা।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪৩   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ