নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানি
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানি

উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই নৌকায় শতাধিক যাত্রী বহন করা হচ্ছিল যাদের মধ্যে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ বলেন, নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। স্থানীয় সময় মঙ্গলবার তারা মুসলিমদের মাওলিদ উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে গাবাজিবো কমিউনিটিতে নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। সে সময় ওই নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিল।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তিনি উল্লেখ করেননি। দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক এবং ডুবুরিরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু হুসেইনি এএফপিকে বলেন, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী এবং ১৪ জন পুরুষ।

তিনি বলেন, আরও লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি আমরা। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে।

নাইজেরিয়ার জলপথে নানা অসঙ্গতির কারণে নৌকা দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে নদী এবং হ্রদের পানি বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেশি হয়।

গত মাসে জামফারা রাজ্যের গুম্মি নদীতে ৫০ জনের বেশি কৃষককে নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৪   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ