ভারতের কাছে কি ‘আয়রন ডোম’ প্রযুক্তি আছে?

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কাছে কি ‘আয়রন ডোম’ প্রযুক্তি আছে?
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



ভারতের কাছে কি ‘আয়রন ডোম’ প্রযুক্তি আছে?

চীন ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি থাকার দাবি করেছে ভারত। দেশটির বিমানবাহিনীর প্রধান এপি সিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেল আবিবের মতো নয়াদিল্লির কাছেও আয়রন ডোমের মতো প্রতিরক্ষা প্রযুক্তি আছে, নিজস্ব এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ এরইমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

এটি ‘আয়রন ডোম’, ‘এস-ফোর হান্ড্রেড কিংবা মার্কিন ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকেও বেশি কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তে দ্বন্দ্ব লেগেই থাকে ভারতের। কখনো তৈরি হয় যুদ্ধ বেধে যাওয়ার মতো পরিস্থিতিও। এবার, সীমান্তে নিজেদের প্রতিরক্ষা জোরদারে ইসরাইলের মতো আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তি নিয়ে কাজ করছে ভারতীয় সামরিক বাহিনী।

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘আয়রন ডোম’ প্রযুক্তি তাদের কাছেও আছে। এই সিস্টেম তৈরি হয়ে গেলে শত্রুপক্ষের দিক থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ মিসাইল ও স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলাও ঠেকানো সম্ভব হবে বলে জানান তিনি।

‘প্রজেক্ট কুশ’ নামের এই প্রকল্পটির কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলেপমেন্ট অর্গানাইজেশন। প্রকল্পের জন্য ২১ হাজার ৭০০ কোটি রুপি অর্থ অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সামরিক গবেষণা সংস্থাটি জানিয়েছে ২০২৮-২৯ সাল নাগাদ প্রস্তুত হয়ে যাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে বহুদূর পর্যন্ত নজরদারি করতে পারবে। ১৫০ থেকে ৩৫০ কিলোমিটার দূরে থাকা মিসাইলকে চিহ্নিত ও ধ্বংস করতেও সক্ষম হবে এটি। শুধু তাই নয়, শত্রুপক্ষের দিকে পাল্টা আক্রমণ করার ক্ষমতাও থাকবে এই প্রতিরক্ষা ব্যবস্থার।

সংস্থাটি আরও জানিয়েছে, শত্রুর ছোড়া প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে এই এয়ার ডিফেন্স সিস্টেম।

পাকিস্তানের হাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও চীনের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ রয়েছে। সামরিক বিশ্লেষকদের দাবি, ‘প্রজেক্ট কুশ’ সফল হলে কেবল ‘আয়রন ডোম’ নয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-ফোর হান্ড্রেড’ এবং যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়টের চেয়েও বেশি কার্যকর হবে এটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১১:২২:২৬   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ