এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে

প্রথম পাতা » আইন আদালত » এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ অক্টোবর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসময় আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৯ অক্টোবর রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে মনিরুলকে গ্রেফতার করা হয়। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে তার ছোট ছেলে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওইদিন তার মোবাইলে অপরিচিত একজন ফোন করে বলেন, ‘বাহাদুর হোসেন মনির নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে।’ পরে তিনি ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় বাহাদুর হোসেন মনিরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১:২০:৫৪   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ