এবার বিপিএল খেলতে চান ৪৪০ জন বিদেশি ক্রিকেটার

প্রথম পাতা » খেলাধুলা » এবার বিপিএল খেলতে চান ৪৪০ জন বিদেশি ক্রিকেটার
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



এবার বিপিএল খেলতে চান ৪৪০ জন বিদেশি ক্রিকেটার

নির্ধারিত সূচি অনুসারে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এর আগে আগামীকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এবারের বিপিএলের জন্য ৪৪০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে অনেকেই সরাসরি চুক্তিকে দল পেয়েছেন।

প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৯৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছিল বিসিবি। যেখান থেকে ১৮ জন ক্রিকেটার ইতোমধ্যে দল পেয়ে গেছেন। বাকি ১৮০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ভর করছে ড্রাফটের উপর।

৪০০ জন ক্রিকেটারকে বিসিবি ৫টি ক্যাটাগরিতে ভাগ করেছে। ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২০ জনকে, ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন এবং ১৮১ জনকে রাখা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুল্য অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা, ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি মূল্য ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি মূল্য ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাদের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

অন্যদিকে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৬০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

বাংলাদেশ সময়: ২১:১২:৩০   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ