লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপের অবসর

প্রথম পাতা » খেলাধুলা » লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপের অবসর
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপের অবসর

ক্যামেরুন ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মার্সিসাইড ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী মাটিপ। জার্গেন ক্লপের অধীনে এ্যানফিল্ডে কাটিয়েছেন আট বছর। এই সময়ের মধ্যে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২০ সালে প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন এফএ কাপ ও দুটি ক্যারাবাও কাপ।
গত বছর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন। ঐ ম্যাচে মাটিপ এসিএল ইনজুরিতে পড়েন।
লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত মৌসুমের শেষ দিনে এ্যানফিল্ডে মাটিপ ও সমর্থকরা একে অপরকে বিদায় জানিয়ে দিয়েছে। এরপরপরই তার সাথে লিভারপুলের চুক্তি শেষ হয়ে যায়। এখন তিনি পেশাদার ক্যারিয়ার শেষের ঘোষণা দিয়েছেন।’
সেন্টার-ব্যাক মাটিপ ক্যামেরুনের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫০   ৩৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ