হ্যারিস নিজের পথ খুঁজে নিবেন : বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » হ্যারিস নিজের পথ খুঁজে নিবেন : বাইডেন
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



হ্যারিস নিজের পথ খুঁজে নিবেন : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, কমলা হ্যারিস নির্বাচিত হলে ‘নিজের পথ করে নিবেন।’ ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হিসেবে তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে, তিনি হোয়াইট হাউসে পরিবর্তন আনবেন।

ফিলাডেলফিয়া থেকে এএফপি জানায়, গত সপ্তাহে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সমালোচনা করেন। বাইডেনের থেকে আলাদাভাবে কী করবেন- এমন প্রশ্নের জবাবে কমলা, ‘কিছু মাথায় আসছে না’ বলার পর ট্রাম্প তার সমালোচনা করেন। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির ডিনারে বাইডেন বলেন, ‘প্রত্যেক প্রেসিডেন্টকে তাদের নিজস্ব পথ তৈরি করে নিতে হবে। আমি সেটাই করেছি। আমি বারাক ওবামার প্রতি অনুগত ছিলাম। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আমি নিজের পথ নিজেই করে নিয়েছিলাম। আর কমলাও সেটাই করতে যাচ্ছেন। এতদিন অনুগত থাকলেও সে তার নিজের পথ করে নিবে।

বাইডেন আরো বলেন, ‘আমাদের সমস্যার প্রতি কমলার দৃষ্টিভঙ্গি হবে নতুন। ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি পুরানো ব্যর্থ এবং খোলাখুলিভাবে বলতে গেলে সম্পূণরূপে অসৎ।
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা হোয়াইট হাউসে থাকাকালে বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

পেনসিলভানিয়ার সমালোচনামূলক সুইং স্টেটে বাইডেনের এ ধরনের মন্তব্যে হ্যারিসকে সমর্থন করার এক স্পষ্ট প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৮   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ