নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানকার পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণটি ঘটেছে।

পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৮   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ